শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ●   সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন ●   প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন ●   ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ●   ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ●   নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার ●   কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম ●   কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত ●   গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার ●   ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ●   কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ●   স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় ●   জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ৩য় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ৩য় সভা অনুষ্ঠিত
৪৬৮ বার পঠিত
বুধবার ● ৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ৩য় সভা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: আজ ৩ মে ২০২৩ বুধবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২২-২০২৩ অর্থ বছরে ৩য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ২৯/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২২-২০২৩ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং (৩০) বিবিধ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে বৈসাবি ও ঈদের শুভেচ্ছা জানান। অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন বিগত পরিচালনা বোর্ড বিগত সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করেন।
অতঃপর পর্যাক্রমে বোর্ডের আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও নির্বাহী প্রকৌশলীগণ কোড নং ২২০০১১০০, ২২০০০৯০০ এর আওতাধীন প্রকল্প/স্কিম এবং বোর্ডের আওতাধীন পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়ে সার্বিক বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এসময় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্যালয়ের নকশা প্রস্তুতকরণ অগ্রগতি এবং আইসিটি প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প/স্কিমসমূহ বাস্তবায়নের পাশাপাশি আইসিটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট সিটিজেন ও স্মার্ট সোসাইটি তৈরী করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে। পার্বত্যাঞ্চলের বেকার যুবক-যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নেও অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করছে এবং উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন যে, ইতোমধ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে অনেকে ফিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে তিন পার্বত্য জেলায় আইসিটি প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চালু করা হবে। এতে বেকার যুবক-যুবমহিলা আইসিটিতে দক্ষতা অর্জন করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিগণ বোর্ডের উন্নয়নমূলক কার্যক্রম সরাসরি জনসম্পৃক্ততা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের দৃশ্যমান হওয়ায় ভূয়সী প্রশংসা করেন এবং বোর্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমির পারভীর তিবরীজি বলেন যে, বান্দরবান পার্বত্য জেলায় বর্তমান পানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রস্তাব তুলে ধরেন। চিম্বুক বেল এলাকার বিশেষ করে রামরি পাড়াসহ আশেপাশে ম্রো পাড়ায় প্রচন্ডভাবে খাবার পানি সংকট রয়েছে এপানি সংকট নিরসনের জন্য দীর্ঘমেয়াদি বড় প্রকল্প গ্রহণের জন্য বোর্ড সভায় তিনি মতামত উপস্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্প আগামী ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত হতে যাচ্ছে। প্রকল্পটি শেষ হওয়ার পর নতুন প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত এ প্রকল্পের আওতায় ৪টি আবাসিক বিদ্যালয় কিভাবে সচল রাখা যায় এ বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হয়। আলোচনা শেষে চেয়ারম্যান তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিগণকে সভায় গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. হুজুর আলী (যুগ্মসচিব), রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি কাঞ্চন জয় তঞ্চগ্যা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি বিপুল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি শুভ মঙ্গল চাকমা এছাড়া খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার, ডজী ত্রিপুরা তথ্য অফিসার, সাগর পাল, প্রশাসনিক কর্মকর্তা, মনতোষ চাকমা, সহকারী পরিকল্পনা কর্মকর্তাসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়
জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে

আর্কাইভ