শিরোনাম:
●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে চাচার হাতে কিশোরী ভাতিজী ধর্ষণের শিকার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে চাচার হাতে কিশোরী ভাতিজী ধর্ষণের শিকার
৪১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে চাচার হাতে কিশোরী ভাতিজী ধর্ষণের শিকার

প্রর্তীকি ছবি বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাড়ির পুকুর ঘাটে গোসল করতে গিয়ে বাড়ি সম্পর্কীয় চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী।

গত শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফুয়াদ মিয়া (২৩) একই গ্রামের ছমির আলীর ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১৫. তাং-২৯.০৪.২০২৩ইং) দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরী ছামিয়া (ছদ্মনাম) ও অভিযুক্ত ফুয়াদ পাশাপাশি ঘরের বাসিন্দা। তারা বাড়ি সম্পর্কীয় পরস্পর চাচা-ভাতিজি হন।

ঘটনার দিন দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে গোসল করতে যায় ভিকটিম। ওই সময় তাকে পুকুর পাড়ের ঝোপ-জঙ্গলে ডেকে নিয়ে যায় ফুয়াদ মিয়া।

এক পর্যায়ে টানা হেচড়া করিয়া মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে তাকে। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক ফুয়াদ।

এ বিষয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ বলেন, ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





আর্কাইভ