রবিবার ● ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ
ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি এখন ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।
তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত পরশু হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনা হয়। যদিও তাকে আইসিইউতে নিতে হয়নি, তবে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। কিডনিজনিত সমস্যার কারণে সপ্তাহে ৩ দিন তার ডায়ালাইসিস করাতে হয়। কোভিডের পরে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।’
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসকরা তার সার্বক্ষণিক দেখভাল করছেন।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 