শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ধান ব্যবসার আড়ালে প্রতারণা : গ্রেপ্তার-১
প্রথম পাতা » অপরাধ » ধান ব্যবসার আড়ালে প্রতারণা : গ্রেপ্তার-১
৪৪৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধান ব্যবসার আড়ালে প্রতারণা : গ্রেপ্তার-১

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ধান ব্যবসায়ী প্রতারক চক্রের হোতা এরশাদ আলী বাবুকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত এরশাদ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। রিমান্ডের মাধ্যমে প্রতারনার বিষয় স্বীকার করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতারনার কারনে এরশাদ তাতারপুর গ্রাম ছেরে পার্শ্ববর্তী উপজেলা নিয়ামতপুরের আমইল বোনের বাড়ীতে আশ্রয় নেয়। সেখানে কয়েক মাস প্রতারনার এক পর্যায়ে প্রায় ২০/২২ বছর আগে নিরুদ্দেশ হয় এরশাদ। নিরুদ্দেশের পর ঢাকা থেকে ধান ব্যবসায়ী সেজে সারা দেশে প্রতারনা চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় অক্টোবরের ২ তারিখে উপজেলার কাশিয়াবাড়ী ও সোনাইডাঙ্গা গ্রাম থেকে বাজার দরের চেয়ে বেশি দামে ধান ক্রয় করে নাটোর জেলাধীন সিংড়া উপজেলার আলিফ নামে ধান ব্যবসায়ীর কাছে বাজার মূল্যের কম দরে ধান বিক্রি করে। ধান মাপ চলাকালিন সময়ে ক্রেতার নিকট থেকে ৫ লাখ টাকা নিয়ে কৌসলে পালিয়ে যায় এরশাদ। এদিকে ধান ওজন করে দেওয়ার পর গৃহস্ত ধানের টাকা চাইলে ক্রেতা বলেন আপনার লোককে টাকা দিয়ে দিয়েছি। টাকা নাপেলে গৃহস্ত তার ধান পুনরায় গোলায় রেখে দিলে ধান ক্রেতা আলিফ বাদী হয়ে আত্রাই থানায় প্রতারনা মামলা করেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, আমরা দীর্ঘ এক মাসের অধিক সময় ১০/১২ টি মোবাইল নম্বর ট্যাকিং করার পর এরশাদের নাম ও ঠিকানা সনাক্ত করতে সক্ষম হই। এর পর জয়পুরহাট জেলার পৃথিবী আবাসিক হোটেলের ২২৫ নং কক্ষ থেকে গত ৬ নভেম্বর রাতে এরশাদকে আটক করি। আটকের পর কোর্টের মাধ্যমে থানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানতে পারি বিভিন্ন স্থানে নাম পরিচয় পরিবর্তন করে আতœগোপনে থেকে প্রতারনার কাজ চালিয়ে যান। প্রতারনার কাজে ব্যবহৃত সিমগুলো অন্যের নামে কিনে প্রতারনা শেষে ফেলে দেন। তার নিজের নামে কোন সিমকার্ড পাওয়া যায়নি এবং একাধিক বিয়ের খবর পাওয়া গেছে।





আর্কাইভ