বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রুমায় বৌদ্ধ বিহারে ২৫তম পাট্ঠান দেশনা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত
রুমায় বৌদ্ধ বিহারে ২৫তম পাট্ঠান দেশনা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় সদর ইউনিয়নের বটতলী পাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ২৫তম পাট্ঠান দেশনা দান ও ২৩তম বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ডিসেম্বর) বিস্তারিত কর্মসূচীর মধ্যে সকালে বুদ্ধ পূজা, দেশনা ঘর ও বুদ্ধ মূর্তি উৎসর্গ অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় প্রাণ নর-নারীরা স্বত;স্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে পঞ্চশীল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় ভিক্ষু সংঘের সংঘদান। বিকেলে বুদ্ধ পূজা ও পাট্ঠান তাৎপর্য নিয়ে ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইন্দিয়া মহাথের, কাউখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মংশৈউ মারমা ও রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, গালেঙ্গ্যা ইউপি সাবেক চেয়ারম্যান শৈউসাই মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও বটতলি পাড়া কারবারী থোয়াইচিং মারমা। বটতলী পাড়া বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উ ডেমানাইন্দা্ মহাথের এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দেশনা দেন রাজস্থলীর রিখ্যাই পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পঞ্ঞাদিচা ও ছাঔ খ্যং পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ কন্দিঞা মহাথের। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 