রবিবার ● ২০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ২দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মজিদ মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন ।
উদ্বোধন শেষে মেলায় অতিথিরা শিক্ষার্থীদের ষ্টল পরির্দশন করেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯টি স্টল স্থান পেয়েছে।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 