শিরোনাম:
●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা নানিয়ারচরে আটক
প্রথম পাতা » অপরাধ » মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা নানিয়ারচরে আটক
৩৬৮ বার পঠিত
রবিবার ● ১৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা নানিয়ারচরে আটক

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুল হুতা মামুন (২৮)কে রাঙামাটির নানিয়ারচরে আটক করেছে যৌথবাহিনী ও নানিয়ারচর থানা পুলিশ।
শনিবার ১২ নভেম্বর সকালে গোপন তথ্য এর ভিত্তিতে নানিয়ারচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহযোগিতায় কুতুকছড়ি এলাকা থেকে আসামীসহ চোরাইকৃত মোটরসাইকেলটি
(চট্টমেট্রো-ল-১৬৩৩১৪) উদ্ধার করতে সক্ষম হয়।
আটক যুবক ফেনীর বাসিন্দা মৃত নুর উদ্দিন(ঘটক) এর ছেলে বর্তমানে সে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় বসবাস করে।

নানিয়ারচর থানা সূত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামুন খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে বড় সিন্ডিকেটের মাধ্যমে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
আটক চোর খাগড়াছড়ি জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে রং চেসিজ ইত্যাদি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ চোর চক্রের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে বলে অভিযোগ রয়েছে।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার সকালে গণমাধ্যমে এবিষয়ে নিশ্চিত করে জানান, আটক মোটরসাইকেল চোর ও সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ পরবর্তী অন্য চোরদের সনাক্ত করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ