শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » গেটম্যান সাদ্দাম ও মাইক্রোবাস চালক নিরুকে দুর্ঘটনার জন্য দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল
প্রথম পাতা » অপরাধ » গেটম্যান সাদ্দাম ও মাইক্রোবাস চালক নিরুকে দুর্ঘটনার জন্য দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল
৪২৭ বার পঠিত
শনিবার ● ২০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গেটম্যান সাদ্দাম ও মাইক্রোবাস চালক নিরুকে দুর্ঘটনার জন্য দায়ী করে তদন্ত প্রতিবেদন দাখিল

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

প্রতিবেদনে দুর্ঘটনার জন্য প্রধান হিসেবে লেভেল ক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ও ঘটনাস্থলেই মারা যাওয়া মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (শুক্রবার) দুপুর দেড়টার দিকে খৈয়াছড়া ঝর্ণা পরিদর্শন করে ফেরার পথে খৈয়াছড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রাম গামী মহানগর প্রভাতী ট্রেন ধাক্কা দিয়ে মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ১১ জন আরোহী মারা যান। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে গেটম্যান সাদ্দাম হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

মানবতার রিকশা উপহার পেল মিরসরাইয়ের প্রতিবন্ধী সাদেক

প্রতিনিধি :: জন্ম থেকে জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন প্রতিবন্ধী সাদেক আহম্মদ। ৪৫ বছর বয়সী সাদেকের পথ চলতে হয় দু’হাতে লাঠি ভর দিয়ে। জন্ম থেকে স্বাভাবিক নয় দুই পা। ৩ কন্যা সন্তানের জনক সাদেকের নুন আনতে পান্তা পুরোয় অবস্থা। পরিবারের ৫ জনের ভরণপোষণ করতে গিয়ে নিত্যদিন তাকে হিমশিম খেতে হয়। প্রতিবন্ধী হলেও কারো মুখাপেক্ষী না হয়ে নিজের জীবনকে সাজিয়ে তোলার জন্য নানা সময় নানা পন্থা অবলম্বনও করেন। সাদেক মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সানু মিয়ার পুত্র। অভাবের সংসারে পড়াশোনা করাতে পারেনি তিন মেয়ে জেসমিন আক্তার, সামিনা ডাক্তার ও মোহনা আক্তার পিংকিকে। তিনি প্রথমে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তাতেও সংসারের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। এরপর দূরপাল্লার যাত্রীবাহী বাসে বাদাম ও বুট বিক্রি করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তাতেও সচ্ছলতা ফিরছিল না। কোন উপায়ন্ত না পেয়ে প্যাডেলচালিত রিকশাও চালিয়েছেন কিন্তু তার দু’পা স্বাভাবিক না হওয়ায় তাও দীর্ঘদিন করা সম্ভব হয়ে উঠেনি। এবার সিদ্ধান্ত নিলেন ভিক্ষাবৃত্তি করবেন প্রায় ৬ বছর ভিক্ষাবৃত্তি করেই সংসার চালিয়েছেন। একটা পর্যায়ে নিজের মধ্যে উপলব্দি আসে ভিক্ষাবৃত্তির জীবন কখনো সম্মানের হতে পারে না। যখন থেকে ওই উপলব্ধি তার উপর ভর করে তখন থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেন। এরিমধ্যে সাদেকের দেখা হয় বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী আবু সাইদ তুহিনের সাথে। সাদেক তুহিনকে তার জীবনের দুঃখগাঁথা লিপি তুলে ধরেন। সাদেকের জীবনের বেদনার গল্প শুনে তার জীবন বদলে দেওয়ার পন্থাও আঁকেন তুহিন। মনস্থির করেন প্যাডেলবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেবেন। এতে যোগ করেন ব্যবসায়ী মিরাজ উদ্দিন ও শিক্ষার্থী ইশতিয়াক আহম্মেদ ফাহিমকে। তিন জনের সমন্বিত উদ্যোগে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাদেকের জন্য আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করতে থাকেন। ২১ জুলাই থেকে তারা পোস্ট করা শুরু করেন এবং স্বল্প সময়ে তারা ১ লক্ষ ২০ হাজার টাকা সংগ্রহ করতে সক্ষম হয়। তারপর তারা রিকশা ক্রয় করে শুক্রবার সাদেকের হাতে তুলে দেন। আর রিকশাটির নাম দেন ‘মানবতার রিকশা’। দেশ ও প্রবাসে থাকা মানবতাবাদীদের আর্থিক সহায়তায় ক্রয় করার কারণে রিকশাটির ওই নামকরণ করা হয়। সাদেকের হাতে রিকশা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ব্যবসায়ী মোশাররফ হোসেন নিপুন, হারুন, আবু সাইদ তুহিন, মিরাজ উদ্দিন, ইশতিয়াক আহম্মেদ ফাহিম।
মানবতার রিকশা ক্রয়ের মূল উদ্যোক্তা আবু সাইদ তুহিন বলেন, ‘সাদেক আহম্মেদ ভিক্ষাবৃত্তি ছেড়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান এমনই আমাকে বললে আমি, মিরাজ উদ্দিন, ইশতিয়াক আহম্মেদ ফাহিম মিলে ফেসবুকে তার জন্য আর্থিক সহয়তা চেয়ে পোস্ট করতে থাকি। এতে দেশে এবং প্রবাসে অবস্থানরত মিরসরাইয়ের অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দেন। আমরা সাদেককে রিকশা ক্রয় করে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, পাশাপাশি যাদের আর্থিক সহায়তায় রিকশা ক্রয় করে দিতে সক্ষম হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
ব্যবসায়ী মোশাররফ হোসেন নিপুন বলেন. ‘সাদেক জন্ম থেকে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা উদ্যোগ নিয়ে ইতিপূর্বে তার বসতঘর নির্মাণের সময় টিন ক্রয়ে আর্থিক সহায়তা করি। এছাড়া আমাদের কিছু শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তায় সে যেন সুন্দরভাবে পথ চলতে পারে সেজন্য তাকে একটি হুইল চেয়ারও ক্রয় করে দিই। ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সাদেক এবার নিজের জীবন বদলে দিতে পারবেন বলে আমরা আশা করছি।’
সাদেক আহম্মদ অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমার জীবনের পরতে পরতে মানুষের অনেক অবদান রয়েছে। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সবসময় সর্বাবস্থায় ভালো রাখে। আমার জীবনের এত বড় উপহার এর আগে আমি পাইনি। রিকশাটি আমার জীবনের সবচেয়ে বড় এবং দামী উপহার। যারা আমাকে রিকশা কিনতে আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র মাসিক মিটিং

মিরসরাই :: মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র মাসিক মিটিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন চৈতন্যেরহাট বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র পরিচালক মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে এবং এডমিন তানবীর চৌধুরীর সঞ্চালনায় উক্ত মাসিক মিটিং ও আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর এর নির্বাহী সম্পাদক আকতার হোসেন, এডমিন আবু তৈয়ব, মডারেটর মিনহাজুল, সদস্য একেএম অপূর্ব।

অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র, রক্তদান, টি-শার্ট উন্মোচন, আইডি কার্ড প্রদান
সচেতনতামূলক লিফলেট প্রকাশ, নতুন সদস্য ভর্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র পরিচালক মেহেদী হাসান ইমন, এডমিন তানবীর চৌধুরী, আবুতৈয়ব, মডারেটর মিনহাজুল, একে এম অপুর্ব, সদস্য ও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর এর নির্বাহী সম্পাদক আকতার হোসেন, সদস্য জাহেদুল, নুরউদিন, সিফাত, সাখাওয়াত, মানিক, সাজু ভূইয়া, আরিফুল, জাবেদ ভূইয়া প্রমুখ।

মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মিরসরাই :: মিরসরাইয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারের খালেক চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের ভার্চুয়াল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। এসময় আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার এএসএম ওয়াকার উদ্দিন, আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট মালিক মেসার্স আলী এন্ড ব্রাদার্সের লিয়াকত আলী, সমাজসেবক কামাল উদ্দিন, সেকান্তর মিয়া, আবুল কাশেম সওদাগর, আজমপুর বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সওদাগর, আকতার উদ্দিন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ওচমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল, নুরুল আবছার, মিজানুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ। সোশ্যাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়াল সংযুক্ত থেকে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আজমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের যাত্রা শুরু হয়।





আর্কাইভ