শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » কারাভোগের ক্ষোভে শ্বশুড়কে খুন : খাগড়াছড়ি পুলিশ সুপার
প্রথম পাতা » অপরাধ » কারাভোগের ক্ষোভে শ্বশুড়কে খুন : খাগড়াছড়ি পুলিশ সুপার
৩৯১ বার পঠিত
সোমবার ● ১৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাভোগের ক্ষোভে শ্বশুড়কে খুন : খাগড়াছড়ি পুলিশ সুপার

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় শ্বাসরোধে হোসেন আলী নামে এক ব্যক্তির ক্লু লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
রবিবার ১৪ আগস্ট দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার আবদুল আজিজ।
পুলিশ সুপার জানান, মেয়েকে নির্যাতনের ঘটনায় জামাই কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা দেন ভিকটিম হোসেন আলী। এতে কিছুদিন কারাগারে ছিল আসামী। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে এবং স্থানীয় ভাবে শ্বশুড়ের প্রতিবেশীদের বিরোধকে পুঁজি করে গত বৃহস্পতিবার রাতে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে শ্বাসরোধ করে হোসেন আলীকে খুন করা হয়। পরে সহযোগীদের নিয়ে বাড়ির পাশের সেফটিক ট্যাঙ্কে লাশ গোপন করা হয়।
গত শনিবার নিহতের বড় ছেলে মো. ইউনুস বাদী হয়ে মামলা করার পর ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মেয়ের জামাই কামরুল ইসলাম আদালতে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
গত শুক্রবার সকালে মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার নিজ বাড়ির পাশে সেফটিক ট্যাঙ্ক থেকে নিহত হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন মেয়ের জামাই কামরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য বেরিয়ে আসে।





আর্কাইভ