শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক রুবেল হত্যা মামলায় ২ জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক রুবেল হত্যা মামলায় ২ জন গ্রেফতার
৩৮০ বার পঠিত
রবিবার ● ১৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক রুবেল হত্যা মামলায় ২ জন গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন। নিখোঁজের ৫ দিন পর গত ৭ জুলাই ২০২২ ইং দুপুর ০১:৩০ ঘটিকার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের নিচে গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল এর চাচা মোঃ মিজানুর রহমান বাদী হয়ে ০৮ জুলাই ২০২২ ইং তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখ-০৮-০৭-২০২২, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
একজন সাংবাদিক হত্যা করার ঘটনাটি দেশের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে আসামীদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৬ জুলাই ২০২২ ইং তারিখ রাত ০৩:৪৫ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার সন্দেহভাজন ০২ জন আসামী মোঃ কাজী সোহান শরীফ (৪৪), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং-থানাপাড়া (গোলাম রহমান রোড) এবং খন্দকার আশিকুর রহমান জুয়েল (৪০) পিতা- মৃত খন্দকার হারুন অর রশিদ, সাং-চর কুঠিপাড়া, উভয় থানা- সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা তদন্তকারী সংস্থার তদন্ত কাজে সহায়ক হবে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের মামলাটির তদন্তকারী সংস্থা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।

সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া :: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে।

১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন জেলায় কর্মরত সর্বস্থরের সাংবাদিকরা।

নেতৃবৃন্দ সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডে যারাই জড়িত থাক তাদের আনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে শহরের প্রান কেন্দ্র হতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে পেশাদার খুনির দ্বারা নৃসংশ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের পূর্বঘোষিত ৭ দফা কর্মসূচির ধারাবাহিকায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে সাংবাদিকরা। এসময় পুলিশ সুপারের প্রতিনিধিত্ব করে ঘেরাও সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া মোস্তাফিজুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের হাত থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লু উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতার বিষয়ে অঙ্গীকার করেন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সভাপতি দৈনিক দেশরূপান্তর ও বাংলভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪র স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহসভাপতি সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে গত ৭জুলাই কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচী পালন হতে পূর্বঘোষিত নানা কর্মসূচী পালন করে আসছে সাংবাদিকরা। সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের জরুরী সভায় ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ ঘোষণা, শুক্রবার (৮ জুলাই) লাশ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার (৯ জুলাই) কুষ্টিয়া মডেল থানার সামনে কলম বিরতি, মঙ্গলবার (১২ জুলাই) কুষ্টিয মডেল থানার সামনে প্রতিবাদ সমাবেশ, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বৃহস্পতিবার (১৪ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালায় ঘেরাও কর্মসূচী ঘোষণা করে।

উল্লেখ্য গত ৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর- ২০৩। এর পর গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (৮ জুলাই) নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২। কিন্তু অদ্যবধি রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার বিষয়ে পুলিশে নির্লিপ্ত ভুমিকার অভিযোগ তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করার পাশাপাশি এক পাটনারের সাথে বিভিন্ন সরকারি অফিসের সাথে ঠিকাদারি করতেন।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ