শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
প্রথম পাতা » প্রধান সংবাদ » লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
৪৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: শতভাগ বিদ্যুতায়িত উপজেলা চট্টগ্রামের মিরসরাই। এই উপজেলায় প্রায় ৫ লক্ষাধিক লোকের বসবাস, রয়েছে প্রায় ১ লক্ষ ২৭ হাজার বিদ্যুত গ্রাহক। গত কয়েকদিনের ভয়াবহ লোডশেডিংয়ে প্রচন্ড দাপদাহে বিপর্যস্ত জনজীবন। দিনে ১৫ থেকে ২০ বার লোডশেডিংয়ে বিপাকে পড়েছে এখানকার বাসিন্দারা, বিশেষ করে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীরা। ভয়াবহ এই লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে পরিত্রাণ চান শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রচন্ড দাপদাহে অসহ্য হয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কষ্ট আর ক্ষোভের বহি:প্রকাশ ঘটাচ্ছে অনেকেই।

বারইয়ারহাট বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা পরিচালনা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী নুর উদ্দিন বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে পড়ার টেবিলে বসতে পারছিনা।

হিঙ্গুলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শীল জানান, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জন্মনিবন্ধন সংশোধনসহ অন্যান্য যাবতীয় কাজে চরম সংকটে পড়তে হচ্ছে।

কাটাছড়া ইউনিয়ন পরিষদের সচিব ইয়াকুব আলী মামুন বলেন, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ডেক্সটপের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। এছাড়াও ভালোভাবে কাজ করা যাচ্ছেনা, কোন কিছু এপ্রুভ দিতে হিমশিম খেতে হচ্ছে যার ফলে সেবা নিতে আসা লোকদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বারইয়ারহাট আইটি সেন্টারের কম্পিউটার অপারেটর আরাফাত হোসেন সোহেল জানান, ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইনে আবেদন করা, ফটোকপিসহ সকল প্রকার কাজে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফোরকান হোসেন নামে একজন দুঃখ প্রকাশ করে বলেন, আগে ৩ মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতো কিন্তু বর্তমানে কোন কারণে ১ মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপরও লোডশেডিং কোনভাবেই মেনে নেওয়া যায়না।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম আবু জাফর আহমেদ বলেন, মিরসরাই উপজেলায় ১ লক্ষ ২৭ হাজার গ্রাহকের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ১ লক্ষ ৮ হাজার ৪ শত ৬৫ জন্য গ্রাহকদের জন্য ২৪ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও কর্তৃপক্ষ মাত্র ১২ মেঘাওয়াট বিদ্যুত সরবরাহ করছেন যাহা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক এবং বর্তমানে গ্যাস স্বল্পতার কারণে এই মূহুর্তে ১৫০০-১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে জাতীয়ভাবে চাহিদার কথা উল্লেখ করে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি জাবেদ ইকবাল জানান, বর্তমানে সারা বাংলাদেশের অবস্থা একই রকম। এর মূল কারণ হচ্ছে বিদ্যুৎ চালিকা শক্তি হলো জ্বালানি। সেই গ্যাস সংকটের কারণে সাময়িক লোডশেডিং হচ্ছে। অচিরেই এর সমাধান হয়ে যাবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ