শিরোনাম:
●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ঝাড়ু মিছিল
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ঝাড়ু মিছিল
৪৩৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ঝাড়ু মিছিল

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: খাগড়াছড়ির দেওয়ান পাড়ায় সেনা আশ্রিত নব্য মুখোশ সাধু, জেকসন ও পিন্টু গং কর্তৃক এক পাহাড়ি গৃহবধুকে গণধর্ষণ ও মৃত্যুর হুমকির প্রতিবাদে ও ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদরে ঝাড়ু মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
গত মঙ্গলবার (৫ জুলাই ২০২২) সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে ঝাড়ু মিছিলটি শুরু করা হয়। মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া ও উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কোয়ার পর্যন্ত যায়। পরে সেখান থেকে মিছিলটি পূনরায় স্বনির্ভরে এসে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমার সভাপতিত্বে ও সদস্য রিমি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারন সম্পাদক শান্ত চাকমা প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন পার্বত্য নারী সংঘের সাধারন সম্পাদক পরিনীতা চাকমা।
বক্তারা বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অস্তিত্বকে ধ্বংস করার জন্য দালাল-সুবিধাবাদীদের দিয়ে বিভিন্ন দল গঠন করে এক অরাজকতা সৃষ্টি করছে। সেনাবাহিনীর বেষ্টনির মধ্যেও একজন নারী কিভাবে গণধর্ষণের শিকার হয়? তারা বলেন, পাহাড়ি নারীরা আগে সেনা-সেটলার কর্তৃক যৌন নিপীড়নের শিকার হতো। কিন্তু এখন সেনাসৃষ্ট নব্য মুখোশ কর্তৃকও এমন ঘটনা ঘটছে। তারা পাহাড়ে অধিকারের কথা বলে মিথ্যার বুলি আওড়িয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে ব্যাক্তিস্বার্থে নিয়োজিত থেকে প্রতিনিয়ত ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। খাগড়াছড়ির দেওয়ান পাড়ার ঘটনাই তার প্রমান।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা বলেন, পাহাড়ের মানুষ একসময় ধর্ষণ শব্দের সাথে পরিচয় ছিলো না। পাহাড়ে অবৈধ সেটলার অনুপ্রবেশের পরপরই ধর্ষণ অতিরিক্ত বেড়ে গেছে। দুষ্কৃতিকারীরা দুস্কর্ম করার পরও উপযুক্ত সাজা না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি জারী থাকার কারণে পাহাড় অশান্ত হয়ে পড়েছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে গড়া গণতান্ত্রিক নামধারী মুখোশ সন্ত্রাসীরা সেনাবাহিনীর এই ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য গণবিরোধী কাজ করতে লজ্জাবোধ করছে না।
গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহসভাপতি লিটন চাকমা বলেন, শাসকগোষ্ঠী পাহাড়ে সাম্প্রদায়িক সংগঠন সৃষ্টি করে পাাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান না করে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। যার কালিমা বাংলাদেশের ভুখন্ডকেই কলুষিত করবে। একচেটিয়াভাবে সামরিক শাসন কোন দেশেই সুফল বয়ে আনেনি এবং পার্বত্য চট্টগ্রামকেও সামরিক শাসন দ্বারা সমাধানের চেষ্টা করা হলে উদ্ভু পরিস্থিতির দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক শান্ত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণকে সেনাশাসনের যাঁতাকলে পিষ্ট রেখে সকল ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামকে দমানোর জন্য গণতান্ত্রিক কর্মসূচিতে সেনা-পুলিশ ও সেটলার হামলা বেশ লক্ষনীয়। এরকম ন্যাক্কারজনক হামলার পর সেনাবাহিনী যখন নিন্দিত হন ঠিক সেই মুহুর্তে তারা তাদের প্রত্যক্ষ মদদে মুখোশ বাহিনী গঠন করে দিয়ে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে সশস্ত্র হামলা করছে। ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের শাসনকে স্হায়িত্ব করার জন্য রক্ষীবাহিনী ও র্যাব সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রতিনিয়ত খুন-গুম-ক্রসফায়ারের নাটক সাজিয়ে জনজীবন অতীষ্ট করে তুলেছিল। ঠিক একি ভাবে পার্বত্য চট্টগ্রামেও সেনারা মুখোশ বাহিনী সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।
সভাপতির বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশনে খাগড়াছড়ি জেলার আহ্বায়ক এন্টি চাকমা বলেন, জনজীবন অতীষ্টকারী মুখোশদের অত্যাচারে পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে এক অরাজক পরিস্থিতি তৈরী হয়েছে। হুমকি, ভয় ও নিপীড়ন করে অতীতে দালালরা যেভাবে জনরোষের মুখে নিজেদের গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছিল ঠিক সেভাবেই এ নব্যমুখোশদেরও নারীসমাজের উত্থান তথা জনশক্তির উত্থানের সম্মুখীন হতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ধর্ষণকারী মুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষকদের গ্রেফতার ও সাজা না হলে আগামীতে আরো জোরালো কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষনা দেন।
বক্তারা আজ সকালে মহালছড়ির মাইসছড়িতে সেটলার বাঙালি কর্তৃক হামলা ও অগ্নিসংযোগ করে পাহাড়িদের ৩৭টি ঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ভূমি বেদখল বন্ধের দাবি করেন।
উল্লেখ, গত ২৭ জুন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের দেওয়ান পাড়ায় সেনা আশ্রিত নব্যমুখোশ সদস্য সাধু চাকমা, জেকসন চাকমা ও পিন্টু চাকমা কর্তৃক এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও মৃত্যুর হুমকি দেওয়া হয়। উক্ত ঘটনায় ভিকটিম খাগড়াছড়ি জেলা আদালতে মামলা দায়ের করলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি।





ছবি গ্যালারী এর আরও খবর

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আর্কাইভ