বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাউখালীতে যুব দিবস পালিত
কাউখালীতে যুব দিবস পালিত
মো, ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) :: রাঙামাটি পার্বত্য জেলার বে- সরকারি উন্নয়ন সংস্থা উইভ এনজিওর আয়োজনে আর ডাব্লিউ ভি এল - ভি ও পিভগ ২ টি প্রকল্পের সমম্বয়ে আন্তর্জাতিক যুব দিবস বুধবার ১২ আগস্ট -২৬ সকাল সাড়ে ১১ টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ এজাহার মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডাব্লাইও প্রজেক্ট ম্যানেজার ঝিমি চাকমা। সঞ্চালনায় ছিলেন উইভ এনজিওর মনিটরিং অফিসার উশেচিং মং।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পিভগ প্রকল্পের মনিটরিং অফিসার ওহিন রোয়াজা।
পিভগ প্রকল্পের আয়োজনে পোস্টার শো অনুস্টিত হয়। আর ডাব্লিউ ভি এল-ভি এর আয়োজনে কাউখালী সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো: নিজামুল ইসলাম, প্রভাষক মোঃ বাদশা মিয়া, প্রভাষক রাজন ত্রিপুরা। এ সময় অনুষ্ঠানে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি গন পুরুষ্কার তুলে দেন।
কাউখালীতে আশিকা এনজিওর অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কাউখালী :: বে- সরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এ্যসোসিয়েটস রাঙামাটির আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমম্বিত মা ও শিশু সহায়তা এবং দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ এক সভা বুধবার ১২ আগস্ট -২৬ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন আশিকা এনজিওর প্রোজেক্ট কো অর্ডিনেটর সুব্রত খীসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) আওয়ালীন খালেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সারদুল দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের উপজেলা কো অর্ডিনেটর তুহিন চাকমা।
অবহিতকরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, সাংবাদিক মোঃ আরিফুল হক মাহবুব, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, কলমপতি হেডম্যান ম্রানুচিং মারমা, কলমপতি ইউপি সদস্যা স্মৃতি দেবী চাকমা, কচুখাললী পাড়া কার্বারী উক্যজাই চৌধুরী,আশিকা এনজিওর ইউসি চিংথোয়াই মারমা, আশিকা এনজিওর ইন্জিনিয়ার আদিত্য চাকমা, আশিকা এনজিওর ফ্যাসিলেটর সজিব চাকমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি সহ স্টেক হোল্ডার বৃন্দ।
অবহিতকরণ সভার শুরুতে এই প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রজেক্ট কো অর্ডিনেটর তুহিন চাকমা প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় অবহিত করেন।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন 