বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অতিথিদের সঙ্গে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।
বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটির প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বক্তব্য দেন।
সোসাইটির উদ্যোগে প্রকাশিত বইটিতে পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন লেখকের নিবন্ধের পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ আলোকচিত্র।
বক্তারা বলেন, জীববৈচিত্র্যের অন্যতম সমৃদ্ধ ও সংবেদনশীল অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলের প্রকৃতি রক্ষায় বন উজাড় ও পাহাড় কাটা বন্ধের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন 