শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত
১৯৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১২তম সভা আজ ০৬ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
রিজেন্ট বোর্ড সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
ভাইস-চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের সভার শুরুতে স্বশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তৃতার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করেন। তিনি তাঁর স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, ইউজিসি’র চেয়ারম্যান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং জেলার বিভিন্ন পর্যায়ের সকল অংশীজন দপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি, সৃজনশীল গবেষণা প্রশিক্ষণের মাধ্যমে প্রায়োগিক শিক্ষার সম্প্রসারণ, সুষ্ঠু নৈতিক শিক্ষার মাধ্যমে সম্প্রীতি, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হওয়ার কথা রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দকে জানান। রিজেন্ট বোর্ডের সভায় ভাইস-চ্যান্সেলর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম, গবেষণা-উদ্ভাবন-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানী, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে গবেষণাকে প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ে ই-গভর্ন্যান্স, ডিজিটাল সেবা, স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তিনি সকল রিজেন্ট বোর্ড সদস্যদের নিকট সহযোগিতা কামনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও কর্মপোযোগী যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব বলে সকলকে অবহিত করেন। শিল্প-একাডেমিয়ার সহযোগিতা এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন- যা বর্তমান সরকারের মূল লক্ষ্য; সেই লক্ষ্যকে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয় কার্যকর ভূমিকা রাখবে এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠিীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি, আর্থিক শৃঙ্খলা, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়নতা নিশ্চিতকরণ এবং প্রত্যেকের অংশগ্রহণ এ বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের ভিত্তি হবে এবং আগামী দিনগুলোতে পাহাড়-লেক সমৃদ্ধ এ বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য খাগড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা এ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে পেরে যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কাজ করতে পারি এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারি, সেসুযোগ বিশ্ববিদ্যালয় আমাকে দিলে তা আমি সানন্দে সম্পন্ন করবো এবং নিজেকে স্বার্থক মনে করবো। আগামীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক ভূমিকা ও সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
বোর্ড সভায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু বলেন, এই বিশ্ববিদ্যালয়টি পার্বত্য অঞ্চলের জন্য একটি সম্পদ এবং এই বিশ্বিবদ্যালয়ের সার্বিক উন্নয়ন আমাদের সকলের কাম্য। তিনি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক উন্নয়নে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞাসহ সম্মিলিতভাবে আমরা কাজ করার চেষ্টা করে যাবো। তিনি এ বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বসময়ে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
বোর্ড সভায় ভাইস-চ্যান্সেলর রাবিপ্রবি’র একাডেমিক, প্রশাসনিক ও চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দের কাছে তুলে ধরেন। উক্ত সভায় রাবিপ্রবি’র গুরুত্বপূর্ণ বিবিধ বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যদের অবহিত করা হয়।
এছাড়া রিজেন্ট বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের ১১তম সভার কার্যবিবরণী অনুমোদন, অর্থ কমিটির ৯ম সভার কার্যবিবরণী, বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন, বাছাই বোর্ডের সুপারিশমালা অনুমোদন, শিক্ষাছুটির অনুমোদন, দায়িত্ব বন্টন, বিভিন্ন বর্ষের ফলাফল প্রকাশসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে অনুমোদন এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‍রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ এবং রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম স্বশরীরে উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) তরফদার মোঃ আক্তার জামীল, চট্টগ্রাম গবেষণাগারের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম এর বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্দাথ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক অনলাইনে রিজেন্ট বোর্ড সভায় সংযুক্ত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ