শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৪ জুন ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৩৪২ বার পঠিত
রবিবার ● ১৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ ও পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আজ রবিবার ১৪ জুন ২০২৬ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে রবিবার সকাল ১০ টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর পার্টির অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় সকাল সাড়ে ১০টায় ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ এবং সকাল সাড়ে ১১টায় পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পূনর্মিলনী অনুষ্ঠান বক্তব্য রাখেন সমাজ সেবক বিপিন জ্যোতি চাকমা, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসেম, পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম সামশুল আলম ও পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যুগপৎ আন্দোলনের শরিক দল, ২০২৫ এ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৮০ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন সরকার কোন-কোন কাজ গুলো ১৮০ দিনের ভিতর প্রাধান্য দিয়ে কাজ করবেন তার সঠিক পরিকল্পনা শরিক রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করিলে ভাল হতো। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা শরিকদের আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের শরিক দল/পার্টি গুলো কে নিয়ে জাতীয় সরকার গঠনের যে ঘোষণা দিয়ে ছিলেন, নির্বাচনের পরে তার ঘোষণার প্রতিপালন দেশের জনগণ দৃশ্যমান কিছুই দেখতে পায়নি।
নির্মল বড়ুয়া মিলন আরো বলেন, ২০২৪ এর জুলাই - আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা।
২০২৬ এর ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি ৭ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনে পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসন ভোটের ফলাফল যাহাই ঘোষণা করুক না কেন, রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে। জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা।
তিনি বলেন, রাঙামাটি-২৯৯ আসনের সম্মানীত সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় রাঙামাটি জেলার জনসাধারণ মর্মাহত এবং শঙ্খিত।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম সামশুল আলম বলেন, জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে, ধর্ষন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি, দূর্নীতি, অর্থপাচার, ভূমি বেদখল, রাজনৈতিক দমন, - নিপীড়নের বিরুদ্ধে রাঙামাটির সাংবাদিক সমাজ শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকদের প্রধান কাজ হলো : সমাজের খারাপ দিক গুলো দেশের জনগণ ও সরকারের দৃষ্টিতে নিয়ে আসা। যাঁরা ভাল কাজ করবেন তাদের ভাল কাজের সংবাদ আর যাঁরা খারাপ কাজ করবেন তাদের খারাপ কাজের সংবাদ উপস্থাপন করা।
পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা বলেন, ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণআন্দোলন - গণসংগ্রামে ধারাবাহিকভাবে আমাদের পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
রাঙামাটি তথা-দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে আমি ও আমার পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। জুঁই চাকমা অতীতের মত আগামী দিনগুলোতে রাঙামাটির মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এসময় স্থানীয় সাংবাদিক,জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ পূনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন

আর্কাইভ