শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বর্তমান সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি দীর্ঘপথ হাঁটতে যাচ্ছে, এ সময়টাতে তাদের সঙ্গী প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, ‘আমরা চাই বর্তমান সরকার একটি শ্রমিকবান্ধব সরকার হবে। আগামী বাজেটে শ্রমিকদের নিয়ে চিন্তা-ভাবনায় এবং পরিকল্পনায়ও অগ্রাধিকার দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের মজুরি বোর্ড অনুযায়ী বেতন নিশ্চিত ও বৃদ্ধি করার ঘোষণা সরকারের পক্ষ থেকে আসবে- এটাই আশা করি।’
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার দীর্ঘ পথ হাঁটতে যাচ্ছে এবং অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, এ সময়টাতে তাদের সঙ্গী প্রয়োজন। কিন্তু গত দুমাসে বিএনপি সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা একা চলার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিএনপির সমমনাদের প্রতি বলছি, বিশ্বাস রাখতে হবে। তিন মাসেই অবিশ্বাস করবেন না। এতদিন তো বিশ্বাস রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘সমমনা জোটের নেতারা অতীতে যেভাবে সহায়তা করেছেন, যেভাবে সাহস যুগিয়েছেন, আমরা সরকার পরিচালনার ক্ষেত্রেও এটাই চাই।’
বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘সংসদে যেভাবে বলেন সহযোগিতা করবেন, ঠিক সেভাবে সংসদের বাইরে কথাটা রাখবেন। বাইরে এসে বলবেন না ১৫ দিনের মধ্যে সরকার উৎখাত করবো। গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা চাই আপনাদের।’




পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত 