শিরোনাম:
●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে ●   প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি ●   ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ ●   ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন ●   পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ●   কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১

কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় রহস্যজনক একটি পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নাসির উদ্দিন নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই অজ্ঞাত ব্যক্তি নাসির উদ্দিনের ভ্যানে একটি বক্স করা প্যাকেট তুলে দিয়ে জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা হাসেম জোয়াদ্দারের ছেলে রাশেদুলের কাছে পৌঁছে দিতে বলেন। পরে নাসির বক্স করা প্যাকেট নিয়ে রাশেদুলের বাড়িতে গেলে তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান। তার দাবি, এ ধরনের কোনো পার্সেল পাঠানোর বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি। এরপর নাসির ওই ব্যাগ ফেরত দিতে দুই ব্যক্তিকে খুঁজতে লাহিনীর বটতলা এলাকায় ফিরে আসেন। সেখানে তাদের না পেয়ে উপস্থিত কয়েকজনকে সাক্ষী রেখে ব্যাগটি খুলে দেখার চেষ্টা করেন। এ সময় বক্স করা প্যাকেটের ভেতরে থাকা একটি বাক্স হঠাৎ বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। আহতের স্বজন সুলতানা খাতুন জানান, কেউ একজন একটি ব্যাগ দিয়ে যায়। পরে সেটি খুলতে গিয়েই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, আহত নাসির উদ্দিনের তলপেট ও শরীরের নিম্নাংশে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে এটি বোমা নাকি ব্যাটারির বিস্ফোরণ, তা নিয়ে সংশয় রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটি বিস্ফোরক পদার্থ কিনা, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আহত ব্যক্তি অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি
১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ
ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন
পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

আর্কাইভ