সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ
রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কাউসার উজ্জামান বাবলু হত্যার প্রতিবাদে এবার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও স্বজনরা। এরআগে শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পূর্ব আইলিখীল খামার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাঙামাটি-মহাসড়কে চারাবটতল বাজারে এ অবরোধ করা হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা সড়কে অ্যাম্বুলেসবাহী গাড়িতে লাশ রেখে টায়ার জ্বালিয়ে শতশত নারী পুরুষ রাস্তায় নেমে খুনিদের বিচার চেয়ে বিক্ষোভ করেন। প্রায় কয়েকঘন্টা অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা। কেউ কেউ পায়ে হেটে বাড়ি ফিরেন। ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন, তবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ব্যাপক আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অং সিং মারমা ও রাউজান থানার ওসি সাজেদুল ইসলামের আশ্বাসে ২৪ ঘন্টার আলটিমেটাম অবরোধ তুলে নেন। তবে ২৪ ঘন্টার মধ্যে কোনো আসামী আইনের আওতায় না আসলে বিক্ষুদ্ধ জনতা থানা ঘেরাও হুশিয়ারি দেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 