সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
লন্ডন, ২০ এপ্রিল ২০২৬ :: গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় উত্তর লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হুসাইন রাকিব।
পরবর্তীতে নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সভায় আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, কমিউনিটির উন্নয়ন, এবং নিজ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ভবন ও বসতবাড়ির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে দেশে ও যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটির বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ট্রাস্টিরা নিজ নিজ মতামত ও উদ্বেগ তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় অংশগ্রহণকারী বক্তাদের মধ্যে ছিলেন মনোয়ার আহমেদ, এবাদ হুসাইন, আব্দুল আলিম হাকিম, দুলাল আলম, মাহবুব আলম, নাঈমুর ইসলাম জাহাঙ্গীর, ময়নুল ইসলাম, মহবুব আলম, ফখরুল ইসলাম, রউসন আহমেদ, গুলজার হুসাইন, আবুল আজাদ, আবুল ফাত্তাহ, সালেহ আহমেদ সেলিম, মারুফ আহমেদ, সুফিয়ান আহমেদসহ আরও অনেকে।
সভায় সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন প্রস্তাবনা পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় আরও ঘোষণা করা হয় যে, আগামী কয়েক মাসের মধ্যে একটি দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এ উপলক্ষে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য নির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি সকল উপস্থিতিকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে বার্মিংহাম থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে সকলের জন্য নৈশভোজের ব্যবস্থা ছিল, যা ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 