শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে
প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে
২২৮ বার পঠিত
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে

পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে সোমবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনে সকালের অধিবেশনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বহুল প্রত্যাশিত নির্বাচন ও বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেবার পরও দেশে কাংখিত রাজনৈতিক স্থিতিশীলতায় বিপদের লক্ষ্মণ দেখা যাচ্ছে।জনগনের বিপুল প্রত্যাশা নিয়ে নতুন সরকার গঠনের দু’ মাস না যেতেই ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে দেখা যাচ্ছে। সংসদের ভিতরে বাইরে জাতীয় রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস ক্রমে বেড়ে চলেছে।সংসদের ভিতরে বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে পারলেও সংসদের বাইরে জনপরিসরে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন করতে পারছেনা। জনগণের বিপুল ম্যান্ডেটে সরকার পরিচালনার দায়িত্ব নেবার পর যে রাজনৈতিক ও নৈতিক শক্তি নিয়ে বিএনপির দেশ পরিচালনা করার কথা সেক্ষেত্রে ইতিমধ্যে বেশকিছু ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে।
সাইফুল হক বলেন, সংস্কারের যেসব প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশী সমালোচনার সম্মুখীন সেসব বিষয়ে দেশবাসীর কাছে বিএনপি তার অবস্থান যথেষ্ট পরিস্কার করতে পারেনি; যে কারণে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরী হচ্ছে। আর এসব ইস্যুতে পরোক্ষভাবে বিএনপি তার গৌরবজনক অর্জনের অনেককিছুই বিরোধী পক্ষের হাতে তুলে দিচ্ছে। তিনি এসব বিষয় বিএনপিকে পুনরায় ভেবে দেখার আহবান জানান।
তিনি সংসদের ভিতরে ও বাইরে রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে বিদ্যমান রাজনৈতিক বিতর্ক থেকে বেরিয়ে আসতে বিএনপি তথা নতুন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বেলজিয়ামভিত্তিক ক্রাইসিস গ্রুপের রিপোর্ট উল্লেখ করে বলেন, বিএনপি সরকার কোন কারণে ব্যর্থ হলে দেশের আবার নতুন
বিপর্যয়ে পড়ার ঝুঁকি বাড়বে।তিনি বলেন, একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও বিএনপির বিশাল নির্বাচনী বিজয়ের পর এ ধরনের পরিস্থিতি কাম্য হতে পারেনা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সরকার নিশ্চয়ই সংস্কার ও দেশের গণতান্ত্রিক উত্তরণে জনগণের আকাংখ্যা ধারণ করে দেশকে এগিয়ে নেবে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় অংশগ্রহণ করেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, এড.মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মৃদুল বডুয়া, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন , মাসুদুর রহমান মাসুদ, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, জসিম উদ্দিন রাঢ়ী, জুঁই চাকমা, আবুল কালাম আজাদ, আওয়াল মাহমুদ, বাবর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, মুক্তা ইসলাম, মোহাম্মদ হানিফ প্রমুখ। সভায় গৃহীত প্রস্তাবে দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ এর লোডশেডিং ও ডিজেলের ঘাটতিতে উদ্বেগ
প্রকাশ করা হয় এবং বলা হয় দ্রুত এই সংকট সমাধান করতে না পারলে বোরোর আবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে।
সভায় পার্টির কেন্দ্রীয় কংগ্রেসসহ সাংগঠনিক বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো

আর্কাইভ