সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার
কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। এসময় তাঁর সাথে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সোমবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় প্রকল্পের উপকারীভোগীরা প্রতিনিধিদলকে তাদের প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, , কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।




কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো
ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন 