শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত ●   আক্কেলপুরে শিক্ষক নিয়োগে অনিয়ম : বেতন-ভাতার ৪২ লক্ষ টাকা ফেরত দিতে শিক্ষককে নির্দেশ ●   দেশপ্রেমের প্রথম বড় পরীক্ষায় বিএনপি সরকারকে একশোতে একশো নম্বর পেতে হবে ●   মিরসরাইয়ে আমপাড়ার সময় পেটে রড ঢুকে মাদরাসা শিক্ষার্থী’র মৃত্যু ●   লংগদু জোনের উদ্যোগে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন ●   ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন ●   রাঙ্গুনিয়ার ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতবাড়ি পুড়ে ছাই ●   কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা ●   ২০ মাস পর কবর থেকে তোলা হলো গুলিবিদ্ধ তরুণ রাব্বির মরদেহ ●   আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন ●   কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ●   ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ●   আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন অপরিহার্য ●   নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ●   মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত ●   রাউজানে তরমুজের বাম্পার ফলন ●   রাঙামাটিতে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান ●   রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন কার্যক্রম উদ্বোধন
ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদ প্রতিনিধি হোছাইন মুহাম্মদ তারেক।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি হিসেবে দৈনিক জনতা প্রতিনিধি এস. এইচ. কাইয়ুম, দৈনিক জনবাণী প্রতিনিধি সফিউল্লাহ সুমন ও খবরের কাগজ প্রতিনিধি ফয়সল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক প্রলয় প্রতিনিধি শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাহ আলম কৌশিক দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ভোরের আকাশ প্রতিনিধি জাকির মোল্লা, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক জবাবদিহি প্রতিনিধি হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মাহমুদুল হক শুভ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আজিজুল হাই সোহাগ। ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ইসহাক মিয়া প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রেসক্লাবকে একটি সক্রিয়, শক্তিশালী ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

ঈশ্বরগঞ্জে পেট্রোল পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে পেট্রোল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২ টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও সে লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলো না। সে আরও ৫০০ টাকার তেল দাবি করে। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্প কর্তৃপক্ষ। এতে পাম্প কর্তৃপক্ষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় মোবারক হোসেন।
বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বুঝানোর চেষ্টা করলে সে ইউএনও’র সাথেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ করে। পাম্প কর্তৃপক্ষ জানায় গত ৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মোবারক ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক এই যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকারের দাবিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষোভকারীরা ১ ঘণ্ট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বিক্ষোভকারীদের স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিয়ে সড়কে যান চলাাচল স্বাভাবিক করেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা সড়কে উপজেলার মাইজবাগ ইউনিয়নের গোরস্থান দারুল ইসলাম মাদরাসা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শতশত স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন আহমেদ ও নাঈম বলেন, মাইজবাগ বাজার থেকে বৈরাটি গোরস্থান সংলগ্ন গ্রামীণ ধীতপুর সড়কের মোড় পর্যন্ত এলাকাটি দুর্ঘটনাপ্রবন এলাকায় পরিণত হয়েছে। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকালে বৈরাটি গোরস্থান মাদরাসার সামনে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হন।
তারা আরও জানান, এলাকাটিতে কিছুদিন পরপরেই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয় নোমান, মাজহারুল, জাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামসহ কয়েকজন কলেজ ছাত্র বলেন, এই জায়গাটিতে মানুষের মৃত্যুর মিছিল থামছেই না। আমরা এখানে একটি স্পিড ব্রেকার চাই। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধান করবেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, স্থানীয় বাসিন্দারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।খবর পেয়ে আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক অবরোধ মুক্ত করে দিয়েছি। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





আর্কাইভ