রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » কোতয়ালী থানার অভিযান একাধিক মামলার আসামীসহ গ্রেফতার-৩
কোতয়ালী থানার অভিযান একাধিক মামলার আসামীসহ গ্রেফতার-৩
নাজিম আল হাসান, রাঙামাটি :: রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রবিবার ০৫ এপ্রিল ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটকে কেন্দ্র করে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও সেবীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন : ১. মিজানুর রহমান (৩০), পিতা- সিদ্দিক আহাম্মদ, মাতা- নুর নাহার বেগম; স্থায়ী ঠিকানা মহসিন কলোনী, বর্তমান রিজার্ভ বাজার, ১নং ওয়ার্ড, রাঙামাটি সদর, ২. মো. আনিসুল হক (প্রঃ দিগন্ত) (১৯), পিতা- ফজলুল করিম, মাতা- পারুল বেগম; ভেদভেদী (পোস্ট অফিস কলোনী), কোতয়ালী থানা, রাঙামাটি, ৩. মো. আবুল কালাম (৪৩), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মনিকা বেগম; ফিশারী ঘাট, দেলুপাড়া, কোতয়ালী থানা, রাঙামাটি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটি শহরে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন 