রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক
ঢাকা থেকে নিখোঁজ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী তারেক
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজ-এর মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল, বৃহস্পতিবার। এ ঘটনায় ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।
নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তারেক আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার জানান, ঘটনার দিন ২ এপ্রিল সকালে খাবার শেষে আনুমানিক বেলা ১১টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক। তিনি ঢাকার তেজগাঁও থানা এলাকায় অবস্থিত বসুন্ধরা শপিং মলে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রাত যত বাড়ছিল আমাদের উদ্বেগ ততই বাড়ছিল। আমরা ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আমাদের বাবা-মা ও পরিবারের সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, যেন তারা দ্রুত তাকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।
এ বিষয়ে তেজগাঁও থানা-এর উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ তারেক আজিজের কোনো সন্ধান পাওয়া যায়নি।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে 