শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
২০৮ বার পঠিত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শহর। রমজানের শুরু থেকেই কেনাকাটার ধুম পড়লেও বর্তমানে তা পূর্ণতা পেয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার ছোট-বড় মার্কেট, নামি-দামি ব্র্যান্ডের আউটলেট এবং ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে ওহাব প্লাজা, রানাপিং স্কয়ার, কুশিয়ারা কমপ্লেক্স, জমির প্লাজা, নুর ম্যানশন, আশিদ আলী কমপ্লেক্স ও আব্দুল মুতলিব কমপ্লেক্সে ক্রেতাদের পা ফেলার জায়গা নেই। ব্যবসায়ীদের হাঁকডাক আর ক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
কেবল বড় শপিং মল নয়, সাধারণ মানুষের ভিড় দেখা গেছে ফুটপাতের অস্থায়ী দোকান ও টং দোকানগুলোতেও। স্বল্প আয়ের মানুষরা তাদের সাধ্যের মধ্যে পছন্দের থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট কিংবা শিশুদের পোশাক কিনতে ভিড় করছেন এসব দোকানে। এছাড়াও ঈদের বাজারে নারীদের পছন্দের শীর্ষে রয়েছে আরামদায়ক ও আভিজাত্যের সংমিশ্রণ। এবার ফারসি ড্রেস, জমকালো থ্রি-পিস, শারারা-গারারা সেট, এবং পাস্তেল রঙের বাটারফ্লাই আবায়া ব্যাপক জনপ্রিয়। এছাড়াও সিল্ক শাড়ি, চিকনকারি কুর্তা, এবং ইন্ডো-ওয়েস্টার্ন ফিউশন পোশাকের চাহিদা খুব বেশি।
পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যে বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস। আশিদ আলী কমপ্লেক্স থেকে কেনাকাটা করা এক ক্রেতা জানান, “বাজেটের মধ্যেই পছন্দমতো পোশাক কিনতে পেরেছি। প্রতি বছরই এই নতুন কাপড় কেনার অনুভূতিটা ভিন্ন হয়।
বাবার সাথে কেনাকাটা করতে আসা তরুণ ক্রেতা সোহেল জানায়, “বাবার সাথে মার্কেটে এসে নিজের জন্য প্যান্ট-শার্ট কিনেছি, এখন বাবার জন্য কেনাকাটা করছি। পরিবারের সাথে এই সময়টুকু কাটানো অনেক আনন্দের।
অন্য এক নারী ক্রেতা জানান, “গত বছরের তুলনায় এবার পোশাকের কালেকশন যেমন ভালো, দামও মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে।
বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আশিদ আলী কমপ্লেক্সের এক বিক্রেতা বলেন, “আমরা সব সময় নতুন কালেকশন রাখার চেষ্টা করি যাতে সব আয়ের ক্রেতারা পছন্দমতো পণ্য পান। গত বছরের তুলনায় এ বছর বিক্রি অনেক বেশি হচ্ছে।
আব্দুল মুতলিব কমপ্লেক্সের ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন যে, এই ভিড় এবং বিক্রির ধারা চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ