শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
১৭৮ বার পঠিত
শনিবার ● ১৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, মানবিক দানশীলতা ও সমাজ গঠনে আজীবন অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সমাজসেবক শিল্পোদ্যোক্তা ও আলাউদ্দিন আহমেদ-কে “শতাব্দী পুরুষ” সম্মাননায় ভূষিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড অডিটিরিয়ামে আয়োজিত ইফতার পার্টির অনুষ্ঠানে কুমারখালী ও খোকসার সর্বস্তরের বাসিন্দাদের পক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ, তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর হলেও গৌরবময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সম্মাননা পর্বের সূচনা করা হয়। পরে আলাউদ্দিন আহমেদ এর জীবন, কর্ম ও সমাজকল্যাণমূলক অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সম্মাননাপত্র পাঠ করা হয় এবং অতিথিবৃন্দ সম্মানিত ব্যক্তির হাতে সম্মাননাপত্র, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সে সময় স্বাগত বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ বলেছেন, শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবায় মানবিক উদ্যোগ, শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে অসংখ্য মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলাউদ্দিন আহমেদ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কার্যক্রমকে একটি টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, তাঁর উদ্যোগে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, আবাসন ব্যবস্থা ও অবকাঠামোগত অগ্রগতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে চকরঘুয়া এলাকাকে উন্নয়ন ও আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে “আলাউদ্দিন নগর” এ রূপান্তর করার উদ্যোগ স্থানীয় উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মাননা গ্রহণ করে আলাউদ্দিন আহমেদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যেখানে এলাকার শান্তি, সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ