শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত
কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বেলা ১১টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকায় ৫ নম্বর লাইনে দোলনা মাঠ এলাকায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেছেন। সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ ঘোষ,বিশিষ্ট নাট্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব আনিসুর রহমান। নারী সমাবেশে বক্তারা বলেন, সন্তানদের অনৈতিক এবং মাদকাসক্তি থেকে বাঁচাতে শিশু ও কৈশোরকাল থেকে সময়ানুবর্তী, নিয়মানুবর্তী এবং সৎভাবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, যৌন নির্যাতন ইত্যাদি বিষয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে ভবিষ্যতে তারা সমাজের এসব অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে পারে। এছাড়াও বর্তমান আধুনিক সময়ে সন্তানদের তথ্য প্রযুক্তি বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই বর্তমান প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ সময় কর্ণফুলী পেপার মিলস এলাকার শতাধিক নারী, গণমাধ্যম কর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 