শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয়কে আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার সকাল ১১টায় রাঙামাটি শহরের কলেজ গেইটস্থ মন্ত্রী মহোদয়ের বাস ভবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য কোদাল প্রতীক এর প্রতিদ্বন্দ্বী একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা।
এসময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ানের সততা-মেধা এবং নাগরিকদের প্রতি সেবার ব্রত নিয়ে সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে এই আশা ব্যাক্ত করেন জুঁই চাকমা।
মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো কালিন রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাশেম, লংগদু উপজেলা সংগঠক নেনশন চাকমা, জেলা ভূমিহীন সংহতির হালিমা আক্তার, জেলা যুব সংহতি সভাপতি পলাশ চাকমা, জেলা যুব সংহতির নেতা চিরজ্যোতি চাকমা, বাবলু চাকমা, অতোসী চাকমা ও নয়না চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে 