মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন কে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুরুসহ বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের গুণীজনরা।
আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার ছিলো ক্রীড়া সংগঠক, সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক নির্মল বড়ুয়া মিলনের শুভ জন্মদিন।
নির্মল বড়ুয়া মিলন ৬০ বছর পেরিয়ে ৬১ বছরে পা দিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাংগঠনিক প্রধান শ্যামল চৌধুরী নেতৃত্বে ফুল ও কেক নিয়ে নির্মল বড়ুয়া মিলনের রাঙামাটি জেনারেল হাসপাতল এলাকার বাসায় উপস্থিত হন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন বিভিন্ন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে সবাইকে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন।
এসময় নয়ন বিকাশ বড়ুয়া, অপু বড়ুয়া, সাগর বড়ুয়া, তপু বড়ুয়া, তেমিয় বড়ুয়া, শিবু রঞ্জন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া ও আবু বড়ুয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আজ মঙ্গলবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেনুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ অজিতানন্দ মহাথেরো এবং বেনুবন উত্তমানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির জীবন বড়ুয়াকে সাখে নিয়ে নির্মল বড়ুয়া মিলনের রাঙামাটি জেনারেল হাসপাতল এলাকার বাসায় উপস্থিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন তার জন্মদিনে যারা উপস্থিত হয়ে এবং ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় 