শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে অপরাধ দমনে ঈর্ষণীয় অগ্রগতি
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে অপরাধ দমনে ঈর্ষণীয় অগ্রগতি
৪২১ বার পঠিত
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে অপরাধ দমনে ঈর্ষণীয় অগ্রগতি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান তার দায়িত্বকালে এক অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। গত পহেলা সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের পরিসংখ্যানে তার গতিশীল ও জনবান্ধব পুলিশিং-এর চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই সময়ে মাদকবিরোধী অভিযান থেকে শুরু করে সামাজিক বিরোধ মীমাংসা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের পর থেকে এক বছরে মোট দুইশত ২৩টি মামলা রেকর্ড করা হয় এবং এই সকল মামলায় হত্যা মামলা সহ ৯শত ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । এর মধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ৪২টি মামলা দায়ের করা হয় এবং ৮৭ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৯৩ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ১২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, ৮৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৭৮ বোতল বিদেশী মদ এবং ৮০ লিটার চোলাই মদ।
এছাড়াও, জুয়া ও অবৈধ কার্যকলাপ দমনে পুলিশ ছিল অত্যন্ত সক্রিয়। ৪৯টি জুয়া আইনের প্রসিকিউশনের মাধ্যমে ২শত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ৭৮ জনকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।
অপরাধ দমনের পাশাপাশি চোরাই মাল উদ্ধারেও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সফল হয়েছে । ১১টি চুরি মামলায় উদ্ধার করা হয়েছে ৪টি গরু, ১টি সিলিং ফ্যান, ১টি মোটরসাইকেল, ২টি অটো মিশুক গাড়ী, ১টি ট্র্যাক্টর ও ১টি ট্রাক। পাশাপাশি, প্রযুক্তি ব্যবহার করে ১শত ৪৩টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে ৬৩ জন ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি ৭ শত ২০টি ওয়ারেন্ট নিষ্পত্তিও করা হয়েছে।
ওসি মোঃ ওবায়দুর রহমানের উদ্যোগে ঈশ্বরগঞ্জ থানায় জনসেবা এবং সামাজিক সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জরুরী সেবা ৯৯৯-এ আসা একশত ২৭টি কলের সমস্যা দ্রুত সমাধান করা হয়েছে। এর পাশাপাশি, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জমি জমা সংক্রান্ত একশত ৩৭টি বিরোধ মীমাংসা করা হয়। সামাজিক ব্যাধি বাল্যবিবাহ রোধে সজাগ থেকে ২৬টি বাল্য বিবাহ সফলভাবে রোধ করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এই সময়ের পরিসংখ্যানে আমাদের কঠোর পরিশ্রমের প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, কেবল মামলা ও গ্রেফতার নয়, জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে, ৯৯৯ কলের সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা ও বাল্যবিবাহ রোধের মতো সামাজিক উদ্যোগগুলিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আগামীতেও সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত একটি নিরাপদ ঈশ্বরগঞ্জ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই সাফল্যের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী পুলিশ সদস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বরগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতা অনস্বীকার্য।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ঈর্ষণীয় এই সাফল্য ঈশ্বরগঞ্জবাসীর মধ্যে স্বস্তি এনেছে এবং এলাকার সচেতন মহল থানা পুলিশের এই ইতিবাচক পদক্ষেপ বলে সাধুবাদ জানিয়েছেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ