বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » সংখ্যালঘুর জমি দখলের পায়তারা
সংখ্যালঘুর জমি দখলের পায়তারা
উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জমি দখলের পায়তারা ও হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহানারা বেগম গংয়ের বিরুদ্ধে। বুধবার ১৫ অক্টোবর দুপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীলাঞ্জনা সরকার শান্তনা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গৌরীপুর পৌরসভার কালীপুর মধ্যমতরফ (কলাবাগান) এলাকার ০৭ শতাংশ জমি তাঁর মা জোৎস্না রানী সরকার ১৯৯৭ সালে বৈধ দলিলমূলে ক্রয় করে নিজ নামে পৃথক জমাখারিজ খতিয়ান খুলে ভোগদখল করে আসছিলেন। মায়ের মৃত্যুর পর হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী জমিটির একমাত্র মালিক হিসেবে নীলাঞ্জনা সরকার নিজ নামে জমাখারিজ করে নিয়মিত খাজনা ও পৌরকর পরিশোধ করে ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী মোছাঃ জাহানারা বেগম, আব্দুল হান্নান জনি ও আম্বিয়া খাতুন – প্রভাবশালী হওয়ায় সংখ্যালঘু হিসেবে তাঁকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ওই জমি বেদখলের পাঁয়তারা চালাচ্ছেন। বিষয়টি নিয়ে তিনি ২০২১ সালে গৌরীপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
লিখিত বক্তব্যে নীলাঞ্জনা আরও জানান, পিতার চিকিৎসা ও নিজের পড়াশোনার খরচ চালাতে বাধ্য হয়ে তিনি সংশ্লিষ্ট জমি গৌরীপুরের “৯১ বন্ধু সমিতি”র নিকট বিক্রি করেন। কিন্তু ২১ সেপ্টেম্বর জমি মাপতে গেলে বিবাদীরা এসে “মালাউনের বাচ্চা”, “তোকে ভারত পাঠিয়ে দেব” ইত্যাদি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। এমনকি পরে ওই জমিতে স্থাপিত মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড রাতের আঁধারে খুলে নিয়ে যায়।
তিনি বলেন, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, বাবা অসুস্থ। প্রভাবশালী বিবাদীগণের হুমকির কারণে আমরা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি।
নীলাঞ্জনা সরকার শান্তনা আরও জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সেনা ক্যাম্প ইনচার্জ ও গৌরীপুর পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন।
তিনি প্রশাসনের প্রতি আবেদন জানান, আমাদের সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আমার বৈধ জমি দখলের অপচেষ্টা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 