বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটির ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার
রাঙামাটির ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার
আহমদ বিলাল খান :: পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার ৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহা-সচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত চার নেতা হলেন : রাঙামাটি জেলার হাফেজ মাওলানা মো. রহমত উল্লাহ, হাফেজ মো. আব্দুল্লাহ, মাওলানা মো. ইমাম উদ্দিন ও হাফেজ মো. আব্দুল কাদের।
বিবৃতিতে বলা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সু-স্পর্ট অভিযোগ রয়েছে। এই অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির পক্ষ হতে দলের সকল নেতাকর্মিকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এইসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন।
এতে বলা হয়, এই সকল কর্মকান্ডে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী দলের গঠনতন্ত্রের ধারা ১১ (ক) মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে পার্বত্য চট্টগাম ওলামা পরিষদ থেকে উপর উল্লেখিত ৪ নেতাকে গত (৫ অক্টোবর) অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।




প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন 