মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » জান্নাতী নারীদের নেত্রী হযরত ফাতিমা (রা.) এর জীবনীর উপর রাঙামাটিতে ইফা’র আলোচনা সভা
জান্নাতী নারীদের নেত্রী হযরত ফাতিমা (রা.) এর জীবনীর উপর রাঙামাটিতে ইফা’র আলোচনা সভা
আহমদ বিলাল খান :: ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে জান্নাতী নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তা’আলা আনহা এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন, জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।
হযরত ফাতেমা (রা.) এর জীবনাদর্শ ও নারীদের জন্য ইসলামের নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, জান্নাতী নারীদের নেত্রী হযরত ফাতিমা (রা.) নবী মুহাম্মদ (সা.) এর অন্যতম কন্যা, তিনি ইসলামের চতুর্থ খলিফা আলী (রা.) কে বিবাহ করেন। নবী মুহাম্মদ (সা.) এর বংশধারা তাঁর মাধ্যমেই পৃথিবীতে টিকে আছে।
তিনি বলেন, একজন পরিপূর্ণ মানুষের যতগুলো ভালো দিক ও গুণাবলী থাকা প্রয়োজন তার সবগুলোর অধিকারী ছিলেন ‘হযরত ফাতেমা জাহরা (রা.)। তিনি ছিলেন সমগ্র বিশ্বের নারী জাতির আদর্শ, বেহেশতের নারীদের নেত্রী, পবিত্র কোরআন এবং অসংখ্য হাদীস কর্তৃক ঘোষিত নিষ্পাপ নারী। মহানবী মুহাম্মদ (সা.) ও প্রথম ইসলাম গ্রহণকারী উম্মুল মু’মিনীন খাদিজা (রা.)-এর কন্যা। হযরত ফাতেমা (রা.) হচ্ছেন গোটা ইতিহাসে এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎকাল নির্বিশেষে সব সময়ের জন্য নারীকুলের অনুসরণীয় আদর্শ।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসলাম প্রচারের ক্ষেত্রে তিনি বিচক্ষণতার সাথে নবী করীম (সাঃ)কে সাহায্য সহযোগিতা করতেন। কাফির-মুশরিকরা রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। রাসূলুল্লাহ্ (সা.) এতে খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ্ তাঁর এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নেয়ামত দান করেন তিনিই হলেন হযরত ফাতিমা (রা.)।
নারীদের প্রতি আহবান করে তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনী বা আরো যে সমস্ত প্রকাশনীতে হযরত ফাতেমা জীবন সংক্রান্ত বই রয়েছে সেই বই পড়ে উনার চারিত্রিক গুণাবলী মোবারক রয়েছে সেটি আপনাদের জীবনে অবকাশ ঘটাবেন। এবং উনার অনুসরণীয় পন্থাগুলো অবলম্বন করে আপনারা নিজেদের জীবনকে সুসংঘটিত করবেন এবং নিজকে সেভাবেই পরিচালিত করবেন। আমাদের নারীরা তাদের বাস্তব জীবনে এই বিষয়গুলা অনুসরণ করতে পারলে আমরা অবশ্যই সফলকাম হতে পারবো বলে তিনি মনে করেন।
ইসলামিক ফাউন্ডেশনের রাঙামাটি জেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমেদের সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন ইফা’র ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া, এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি ও বন আবাসিক এলাকার বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, রুপনগর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার শিক্ষিকাসহ প্রায় শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 