বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারো খুলে দেয়া হলো কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট
আবারো খুলে দেয়া হলো কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট
রাঙামাটি প্রতিনিধি :: জনদূর্ভোগ লাগবে দ্রুত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে তিন দিনের আল্টিমেটাম দেওয়ার তিন ঘন্টার মধ্যে বিকাল সারে তিনটায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, বৃষ্টিপাতের কারনে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্তনের লক্ষে এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিরাপত্তার জন্য বিকাল সাড়ে তিনটা থেকে ১৬ টি জলকপাট ছয় ইঞ্চি পরিমান উঠিয়ে পানি নিস্কাসন করা হচ্ছে। তিনি আরো জানান, এতে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফ‚লী নদীতে নিস্কাশিত হবে। কাপ্তাই হ্রদে নির্দিষ্ট পরিমান পানির লেভেল হলে তা বন্ধ করে দেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জনদূর্ভোগ লাগবে দ্রুত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে তিন দিনের
আল্টিমেটাম দিয়েছে রাঙামাটির সচেতন নাগরিক ঐক্য। সংগঠনের ব্যানারে রাঙামাটির সাধারণ জনগণের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক জোবায়দা আক্তারের কাছে জমা দেয়া হয়।
কাপ্তাই হ্রদের পানি ১০৫ থেকে ১০৬ ফিট হলেই পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে বর্ষা মৌসুমে রাঙ্গামাটি পৌর এলাকাসহ লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার হাজার হাজার বসতঘর ও বিস্তীর্ণ এলাকা জুরে ফসলী জমি পানিতে তলিয়ে যায়।
এছাড়াও গত দুইমাস যাবত হ্রদের পানিতে ডুবে আছে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু। যার ফলে রাঙামাটির পর্যটন ব্যবসায় ধ্বস অব্যাহত রয়েছে। আসন্ন দূর্গাপুজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি থাকলেও পর্যটকদের আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে থাকায় পর্যটন ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এর আগেও কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় হ্রদ তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমান সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল
উল্লেখ্য দীর্ঘ ১১ দিন ধরে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বন্ধ করে দেওয়া হয়েছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আজ বিকেল সাড়ে তিনটায় আবানো ১৬ টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 