মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে দুর্গাৎসব উপলক্ষে ৪১ বিজিবি’র আর্থিক অনুদান বিতরণ
কাপ্তাইয়ে দুর্গাৎসব উপলক্ষে ৪১ বিজিবি’র আর্থিক অনুদান বিতরণ
এম বাবুল, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে ৪১ বিজিবি’র সমন্বয় সভা ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ওয়াগ্গাছড়া সদর দপ্তরে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সমন্বয়ে এ সভা এবং উপজেলার ৬ টি পুজা মন্ডপকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান
জোন অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পূজায় বিশৃঙ্খলা করতে চাইবে, তাই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে। কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে সেই দিকেও সচেতন হতে হবে। এবারের শারদীয় দুর্গাৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,সেই জন্য বিজিবি’র টিম ইতিমধ্যে প্রত্যেকটা মন্দিরে টহল প্রদান করছেন, সেই সাথে পুজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিজিবি প্রত্যেকটা পুজা মন্ডপে টহলে থাকবে। প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী এবং পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা একটা সুন্দর পূজা উপহার দিব।
এসময় কাপ্তাই উপজেলা সদর বড়ইছডি ২৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক নাজমুল হক নূরনবী, শিলছড়ি ৩৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো: নুরুল আফসার চৌধুরী, ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্রাচার্য্য, সহ সমন্বয়ক কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পুজা মন্ডপের প্রতিনিধি, বিজিবির পদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 