সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ সিগারেট সহ প্রাইভেট কার আটক করেছে কাপ্তাই ৪১ বিজিবি
অবৈধ সিগারেট সহ প্রাইভেট কার আটক করেছে কাপ্তাই ৪১ বিজিবি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই জোন ৪১ বিজিবি কতৃক প্রাইভেট কার সহ অবৈধ সিগারেট আটক করা হয়েছে।
২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা এর নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ০১টি আইফোন, ০১টি স্যামসাং মোবাইল,০১টি টয়োটা (করলা) গাড়ীসহ আসামী মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কে আটক করা হয়।
সে চিৎমরম মুসলিমপাড়া শীলছড়ি এলাকার আক্তার হোসেন এর পুত্র।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ঊনষাট লক্ষ এগারো হাজার টাকা।
এ বিষয়ে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী,সিগন্যালর্স জানান আসামী,অবৈধ সিগারেট ও প্রাইভেট কার সহ তাদেরকে থানা স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ওসি কায় কিসলু জানান,প্রচলিত আইন অনুযায়ী আসামি’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 