মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রাঙামাটিতে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পৌর এলাকায় ডেঙ্গু- চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা করা,চুরি- ছিনতাই ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, ফুটপাত দখল মুক্ত করা, পৌর এলাকায় কাপ্তাই হ্রদ থেকে কচুরীপনা অপসারণ করা, জলাবদ্ধতা ও রাঙামাটি শহরে যানজট নিরসন করা, জন্মনিবন্ধণ ও নাগরিক সনদ করতে হয়রানী বন্ধ করা, মব সন্ত্রাস কঠোরভাবে বন্ধ করা, নিত্যপণ্যের দাম কমাতে হবে ও টিসিবিতে ফ্যামেলী কার্ডের সংখ্যা বাড়াতে হবে।
এছাড়া রাঙামাটি পৌরসভা নাগরিক সেবার মান উন্নয়ন না করে এখতিয়ার বহির্ভুতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ও পৌর নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে “মানববন্ধন ও নাগরিক সমাবেশ” বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে আজ ১৬ সেপ্টেম্বর-২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায়, রাঙামাটি পৌরসভার মূল গেইটের সামনে, রাঙামাটিতে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও নাগরিক সমাবেশে এর সভাপত্বি করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন, ভূক্তভোগি সাহিদা বেগম, পার্টির রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা, সাধারণ সম্পাদক জুঁই চাকমা ও সভাপতি নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।
মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।




বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 