শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবিতে বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবিতে বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন
৪৮৭ বার পঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবিতে বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার দুপুর সোয়া ১২টায় ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশের গৌরবময় ইতিহাস-১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, লালন ও বহন করার প্রত্যয়ে নির্মিত ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশের অনুষ্ঠানে শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিগণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভার্টিকাল এক্সটেনশনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, একজন সুদক্ষ ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় যেভাবে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভ, প্রশাসনিক ভবনের ভার্টিকাল এক্সটেনশন, অন্যান্য অবকাঠামোগত যেসব উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে সবগুলো কাজই খু্ব গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরোও বলেন, এই বিশ্ববিদ্যালয় রাঙামাটিকে পৃথিবীর সর্বত্র পরিচয় করিয়ে দেবে এবং যেহেতু রাঙামাটি একটি সৌন্দর্যমন্ডিত পাহাড়ী এলাকা ও টুরিস্ট স্পট সেখানে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাঙামাটিকে আরো গৌরবময় করে তুলবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ হতে তিনি রাবিপ্রবি’কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে ধারণ করে সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে কমিশনের সহযোগিতা ও সদিচ্ছার কোন ঘাটতি থাকবেনা।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আজকে এই উদ্বোধন হওয়া বিজয় স্মৃতিস্তম্ভ যা ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগকে প্রতিফলিত করে; আশা করছি সারা দেশের মানুষের কাছে এটি সমাদৃত হবে । রাবিপ্রবি’র প্রশাসনিক ভবন-১ ইতোমধ্যে নান্দনিকতার জন্য প্রশংসিত হয়েছে। শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেকোনো সময় তাদের যৌক্তিক দাবির সমাহার পেশ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একাত্ম হয়ে কাজ করবে। আজকে বিজয় স্মৃতিস্তম্ভ ও প্রশাসনিক ভবন-১ ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন তারাও প্রশংসার দাবিদার।
তিনি বলেন, কিছুদিন আগে ভিয়েতনামের হো চি মিন সিটি ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের বিষয় ছিল। আগামী নভেম্বরে মালয়েশিয়ার University of Putra Malaysia (UPM) এর সাথে যৌথভাবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকেরা দেখবে যে রাবিপ্রবি এটার কো-অর্গানাইজার। আমরা আশা রাখি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা রাবিপ্রবির সাথে ইতোমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়সহ নর্থ আমেরিকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভের জন্য গমন করবে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ