মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রাইমারী শিক্ষিকার সংবাদ সম্মেলন
পার্বতীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রাইমারী শিক্ষিকার সংবাদ সম্মেলন
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে উপজেলার ঝাউপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আজ সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন শিক্ষিকা আফরোজা খাতুনকে কারনে আকারনে মানষিক ও শারিরিক নির্যাতন করে আসছে। আফরোজা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় ঘুমাতেন এবং বিলম্বে বিদ্যালয়ে আসতেন। এসব কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানে বিঘ্নঘটে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। উপজেলা শিক্ষা অফিসার এর নিকট অভিযোগ করলে উল্টো কর্মকর্তাদের নির্লিপ্ততার সুযোগে আসমা-খাতুন তার আত্মীয় স্বজনকে লেলিয়ে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আমার মাকে নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছি। আমার মাকে যে কক্ষে বসিয়ে রাখা হয় সেই কক্ষের জানালার পাশে কীটনাশক বিষের পানি ছিটিয়ে রাখা হয়। এছাড়াও আমাকে বলা হয় যে, মাকে নিয়ে বিদ্যালয়ে আসবেন না।
আসমা খাতুনের শ্বশুর বাড়ি বিদ্যালয় সংলগ্ন গ্রামে হওয়ায় তিনি তার ফুপা শ্বশুর ও অজ্ঞাত সন্ত্রাসী যুবকদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। তারা আমাকে বাস্তাঘাটে আটক করে উত্তক্ত করে। আফরোজা খাতুন বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নিরাপত্তা হীনতার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাগনের দৃষ্টি আকর্ষন করছি।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 