রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা
দেশে তামাকজনিত রোগে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত বিলম্ব হবে তামাকজনিত মৃত্যু ততই বাড়তে থাকবে। তাই দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। আজ রবিবার ১৪ সেপ্টেম্বর এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সাথে সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা করেন আত্মা এবং প্রজ্ঞা’র প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যানকে জানানো হয় তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। এই পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আত্মা ও প্রজ্ঞা’র প্রতিনিধিবৃন্দ।
এসময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “ আইন সংশোধনে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র মেহেদী হাসান।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 