শিরোনাম:
●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি ●   ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী ●   বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ●   ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ ●   আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল ●   দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন জেসিএক্স-এর এমডি ইকবাল হোসেন চৌধুরী ●   নববর্ষের আলোয় আলোকিত হোক দেশ : শুভেচ্ছা বার্তায় ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম ●   ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত ●   আক্কেলপুরে শিক্ষক নিয়োগে অনিয়ম : বেতন-ভাতার ৪২ লক্ষ টাকা ফেরত দিতে শিক্ষককে নির্দেশ ●   দেশপ্রেমের প্রথম বড় পরীক্ষায় বিএনপি সরকারকে একশোতে একশো নম্বর পেতে হবে ●   মিরসরাইয়ে আমপাড়ার সময় পেটে রড ঢুকে মাদরাসা শিক্ষার্থী’র মৃত্যু
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস
১৫৬ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস

--- নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরজমিনে দেখা গেছে, ওই সড়কের দুই তিন জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুর তার সাইড দিয়ে সড়কটি। সাইড দিয়ে মাটি না দেওয়ায় সামান্য বৃষ্টিপাতেই মাটি ধসে সড়কটি ধ্বসে গেছে। অল্প সময় পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে শঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিন্মমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাটির ধার ভেঙে যাচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের সুপারিশ করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, বরং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, আত্রাইয়ের গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কটি মানসম্মত ভাবে পুনরায় নির্মাণের দাবি করছি।

অন্যদিকে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী অভিযোগ করে বলেন, রাস্তাটির নির্মাণকাজে চরম অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে জনগণকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।”

রাস্তার অনিয়ম কাজে হতাশ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই এভাবে ধসে যাবে, সড়ক ভেঙে যাবে এটা কেমন কথা? নিশ্চয়ই এ কাজে যথেষ্ট ত্রুটি রয়েছে।

স্থানীয় অটোরিকশাচালক নজরুল ইসলাম বলেন, ‘এতদিন আমরা অনেক কষ্ট করে যাত্রীদের নিয়ে গাড়ি চালিয়েছি। আশা ছিল সড়কটির কাজ সম্পন্ন হলে হয়তো আমাদের গাড়ি নিয়ে চলাচলের কষ্টটা লাঘব হবে।কিন্তু না কাজ শেষ হতে না হাতেই ধসে গেছে সড়কের কিছু অংশ।অল্প সময়ে মেরামত না করা হলে চলাচলের অযোগ্য হয়ে পড়বে সড়কটি।

এদিকে এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আব্দুল মতিন এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





ছবি গ্যালারী এর আরও খবর

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার
১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন  সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ
পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাকাবাসী
ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ ফুয়েল কার্ড জটিলতায় পেট্রোল ও অকটেনের দাবিতে ঈশ্বরগঞ্জে মহাসড়ক অবরোধ
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল

আর্কাইভ