বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে কুলিং কর্নারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার
রাউজানে কুলিং কর্নারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কাপ্তাই সড়কের জিয়াবাজারে একটি কুলিং কর্নার অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে বিশেষ অভিযানে নামেন থানা পুলিশ। কাপ্তাই সড়কের বাজারের করিমুল হুদার কুলিং কর্নারে অভিযান পরিচালনা করলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আল আমিন (২৯) পালিয়ে যায়। পরে পুলিশ ওই দোকান থেকে ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আসামীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমরা রাউজানের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাতদিন কাজ করে যাচ্ছি। জনগণ পুলিশকে সহযোগিতা করলে কোনো সন্ত্রাসীর রাউজানে জায়গা হবেনা।




প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে 