শিরোনাম:
●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ বছরেও শেষ হয়নি কাউখালী টেকনিক্যাল কলেজ এর নির্মান কাজ
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ বছরেও শেষ হয়নি কাউখালী টেকনিক্যাল কলেজ এর নির্মান কাজ
৭৯২ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ বছরেও শেষ হয়নি কাউখালী টেকনিক্যাল কলেজ এর নির্মান কাজ

--- মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পোয়া পাড়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) এর নির্মাণ কাজ ২০১৮ ইংরেজি সালে শুর করা হলেও কবে নাগাদ শেষ হবে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ?

জানা যায়, কলমপতি ইউপির সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম সাবেক মেম্বার (ভুমিদাতা) ১ একর ৫০ একর পাহাড়ী জমি কাউখালী পোয়া পাড়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নামে দান করেন।
সেই পাহাড়ি জমিতে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙামাটির ১২.০৯.২০১৭ ইংরেজি সালের আহবানকৃত টেন্ডার আইডি- ৮৯২১৩ এর আওতায় কাজটি পায় নাজির এন্ড নাহিয়ান এন্টারপ্রাইজ (jv) যৌথ মালিকানাধীন লাইসেন্সের মাধ্যমে।
যার স্বত্বাধিকারী ছিলেন, নাজির হোসাইন ও জেবুল হোসেন রয়েল। তারা কিছুদিন এই প্রকল্পের কাজ করার পর বিগত ২৯.১০.২০২০ ইংরেজি সালে প্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা মুলে (পাওয়ার অবএ্যাটর্নি মুলে) কাজটি এ, এইচ, এন্টারপ্রাইজ স্বত্বাধিকার আব্দুল্যাহ আল মাহমুদ সুমনকে দিয়ে দেন।
প্রকল্পটিতে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন এক সাথে সংযুক্ত ভবন। যার সরকারিভাবে টেন্ডার দরপত্র মুলে নির্মাণ মুল্য ধরা হয়েছে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।

কিন্তু ২০১৮ ইংরেজি সালে টিএসসির ভবনগুলির কাজ শুরু হলেও এখন পর্যন্ত ৫ তলা একাডেমিক ভবন ও ৪ প্রশাসনিক ভবনের কাজ কিছুটা সম্পন্ন হলেও বাকি কাজ গুলি রয়ে গিয়েছে অ- সম্পুর্ন। এর মধ্যে সময় গড়িয়ে চলে গেল প্রায় ৮ বছর ? এখনো শেষ করতে পারেনি কাউখালী টিএসসির নির্মাণ কাজ। অথচ খোঁজ নিয়ে জানা যায় ২০১৮ ইংরেজি সালে একই সাথে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যে সকল সরকারি টিএসসির কাজ শুরু করা হয় সেই সকল টিএসসির নির্মাণ কাজ শেষ হয়ে গিয়ে ক্লাসও শুরু হয়েছে। অথচ এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাউখালীর পোয়া পাড়ায় অবস্থিত টিএসসির নির্মাণ কাজ শেষ করতে পারেনি।

এ বিষয়ে কাউখালীতে জনগণের মাঝে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা এবং হতাশা ! বিষয়টি নিয়ে কথা হয় স্থানীয় লোকজনের সাথে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, জানিনা আমাদের এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে। আদৌও এটির নির্মাণ কাজ শেষ হবে কিনা আমরা কিছুই বুজে উঠতে পারছিনা। তা নিয়ে রয়েছে সন্ধিহান।

এ ব্যাপারে কথা হয় সরকারি টিএসসির নির্মান কাজের প্রকল্প ম্যানেজার মো. ফারুকের সাথে। তিনি বলেন আমরা কি করব? ঠিকাদারী প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজ যে ভাবে কাজ করতে নির্দেশনা দেয় আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এখন আমরা ২ ভবনের মুল কাজ গুলি শেষ করতে পারেনি ঠিকাদারের সাথে কিছু সমস্যার কারনে। তা ছাড়া কাজের কিছুটা অগ্রগতি হলেও আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু সমস্যার কারনে পেরে উঠতে পারছি না।

অন্যদিকে ভুমি দাতা মো. রফিকুল বলেন, এই টিএসসির কাজ শেষ হচ্ছেনা ঠিকাদারের গাফিলতি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অবহেলিতজনিত কারণে। তবুও আমরা আশাবাদি আগামী ১ বছরের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান ২০২৫ ইংরেজি সালের নভেম্বর - ডিসেম্বর মাসে স্কুল শাখার ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্জিনিয়ার মো. কামাল উদ্দিন বলে,সরকার টিএসসির জন্য ১ জন অধ্যক্ষ, ১০ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন। অন্যদিকে টিএসসিতে সরকার আউট সোর্সিং হতে ৪ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন বলেও জানান এবং টিএসসির সকল ফার্নিচার ও অফিসের সকল আসবাবপত্র সরকার প্রতিষ্টানে পাঠিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের নির্মাণ কাজ সম্পুর্ন শেষ না হওয়ায় আমরা বিব্রত অবস্থায় আছি। কারন আমরা জানুয়ারী-২০২৬ ইংরেজি সালে স্কুল শাখার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। কারণ এখানে ৪টি ট্রপড রয়েছে। ট্রেডগুলি হলো আইটি সাপোর্ট ও আিওটি ভেসিস, ইলেকট্রনিক ওয়ার্কস, সিভিল কনস্রস্টাকশন এন্ড সেপটি, মেশিন অপারেশন বেসিস।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাহমুদের সাথে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টিএসসির নির্মাণ বিষয়ে কথা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙামাটির নির্বাহী প্রকৌশলী বিজক চাকমার সাথে।
তিনি বলেন ২০১৮ ইংরেজি সালে টিএসসির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে। গত কিছুদিন পুর্বে এই টিএসসির কাজটি রি -টেন্ডার করা হয়েছে। যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়েছে তারা সিডিউল মোতাবেক কাজ শেষ করবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, কাজের বর্তমান অগ্রগতি ৬৫% সম্পন্ন হয়েছে বলে মনে করেন। কাজ শেষ হতে আরো ১ বছরের মতো সময় লাগবে বলে তিনি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে

আর্কাইভ