বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাই হ্রদে দাওয়াত ইসলামির নৌ-জুলুস
কাপ্তাই হ্রদে দাওয়াত ইসলামির নৌ-জুলুস
মো. কামরুল ইসলাম :: হ্রদের নীল জলে সারি সারি লঞ্চ আর বোট। তার ওপর ভেসে আসছে একসঙ্গে হাজারো কণ্ঠে ধ্বনি—
অনারে তাকবীর, আল্লাহু আকবর
“নারে রিসালাত, ইয়া রাসুল আল্লাহ।
২৭ আগষ্ট বুধবার বিকেলের দিকে রাঙামাটির রিজার্ভবাজার জামে মসজিদ ঘাট থেকে যাত্রা শুরু হয় দাওয়াত ইসলামির আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস। তবে এই জুলুসের বিশেষত্ব হলো—সড়কে নয়, বরং কাপ্তাই হ্রদের পানিতেই সেটি আয়োজন করা হয়।
নামাজ শেষে দলে দলে মুসল্লিরা লঞ্চ ও নৌকায় ওঠেন। কেউ হাতে সবুজ পতাকা, কেউবা হাতে ব্যানার। ঢাক-ঢোলের শব্দ না থাকলেও সমবেত কণ্ঠের ধ্বনিই যেন চারদিক মুখর করে তোলে। শহরের দ্বীপগুলো থেকে নারী-পুরুষ ও শিশুরা এই দৃশ্য দেখতে নৌকায় কিংবা হ্রদপাড়ে ভিড় জমান। কারও মুখে ছিল ঈদের আনন্দের মতো উচ্ছ্বাস।
আয়োজক কমিটির এক সদস্য বলেন, রাসুল (সা.)–এর প্রতি ভালোবাসা প্রকাশে কেউ সড়কে, কেউ ট্রেনে কিংবা হেঁটে জুলুস করে। রাঙামাটি যেহেতু হ্রদবেষ্টিত শহর, তাই আমরা প্রতিবছর নৌ-জুলুস আয়োজন করি। এবারের আয়োজনও সেই ধারাবাহিকতা।
জুলুসের লঞ্চগুলো ধীরে ধীরে হ্রদের বুকে ছুটে চলে। দূর থেকে দেখে মনে হচ্ছিল, সবুজ পাহাড় আর নীল পানির ফাঁকে ধর্মীয় উচ্ছ্বাসে ভেসে বেড়াচ্ছে এক একটি ভাসমান শোভাযাত্রা।
রাঙামাটির স্থানীয়দের অনেকে মনে করেন, এই আয়োজন শুধু ধর্মীয় আবেগেই নয়, এক ধরনের ঐক্যের বার্তাও ছড়িয়ে দেয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 