সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা
রুকুনুজ্জামান,পার্বতীপুর প্রতিনিধি :: রবিবার ২৪ আগস্ট ২০২৫ রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সংগ্রামী যুগ্ম সম্পাদক জননন্দিত শ্রমিক নেতা এস এম আসলাম ভাইকে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ট্যাংকলরির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: আতাউর রহমান (আতু), সাধারণত সম্পাদক মো: আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনজুরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক শ্রী রামুরাই চুলাই, প্রচার সম্পাদক মো: মামুনুর রশিদ, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক মো: মাজেদুল হক,কার্যকরী সদস্য মো: মশিউর রহমান সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উনার মুক্তির দাবীতে আলোকপাত করেন। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: আতাউর রহমান (আতু) উনার রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি কামনা করেন এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 