বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা
আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে নবগঠিত উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
সভাপতি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধতাই হল মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ রক্ষার প্রধান হাতিয়ার। আমাদের নতুন কমিটি সকল মুক্তিযোদ্ধার সেবা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, চাঁন মিঞা, কাজি আব্দুর রাজ্জাক, মো. হাবিল, ডা. মোফাজ্জল হোসেন প্রমুখ। বক্তারা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।




নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ 