শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মিরসরাইয়ে ১২ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরন
মিরসরাইয়ে ১২ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা বিজলী ক্লাবের উদ্যোগে ১২ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন। প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার। ক্লাবের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন অমিত ও সাংগঠনিক সম্পাদক হাসান শাকিলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার ডা. মাহমুদুল হাসান, চট্টগ্রাম সরকারি শারীরিক কলেজের প্রভাষক জিকু কুমার নাথ, শান্তিনীড়ের সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজলী ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, ইমাম হোসেনসহ ক্লাবের সদস্য ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সবশেষে অতিথিরা মেধা গ্রেডে ১৬ জন এবং সাধারন গ্রেডে ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন 