শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার অভিযান
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার অভিযান
৪৯০ বার পঠিত
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার অভিযান

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের স্থানীয় যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়কের দুপাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রমজানকাঠী কারিগরি কৃষি কলেজের উপাধ্যক্ষ ও সাওরাকাঠি গার্লস হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চুর আয়োজনে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের সমাজ সেবক ও শিক্ষানুরাগী এবং সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন এর সহযোগীতায় স্থানীয় যুবকেরা সাওরাকাঠি গার্লস হাই স্কুল থেকে কাঁচাবালিয়া চৌধুরী বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পরিষ্কার ও সৌন্দর্য্যবর্ধনের কাজ সম্পন্ন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মাসুম, সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেনসহ স্থানীয় যুবসমাজ।

এই কর্মসূচির মাধ্যমে যুব সমাজ পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে যুবকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
সমাজ সেবক এমদাদুল হক সুমন বলেন, সাওরাকাঠি গার্লস স্কুল এর কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। রাস্তার পাশে জঙ্গলে সাপসহ বিষাক্ত প্রাণী থাকায় শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি সৃষ্টি হয়েছিল। এ কারণে আমরা সবাই মিলে এই কর্মসূচি পালন করেছি।

সাওরাকাঠি গার্লস স্কুল কমিটির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, “যুব সমাজই হল দেশের ভবিষ্যৎ। এই ছোট্ট উদ্যোগ যেন সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা, ঐক্য ও উন্নয়নের বার্তা পৌঁছে দেয়। আমরা চাই এলাকার সৌন্দর্য বজায় রাখতে সবাই এগিয়ে আসুক। সুমন মোল্লা ও রিয়াজুল ইসলাম বাচ্চু কে এ মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ।”

স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন।

যুব সমাজের এই ধরনের স্বেচ্ছাশ্রম শুধু পরিবেশের উন্নয়নই নয়, সামাজিক সম্প্রীতিকেও শক্তিশালী করে। এটি অন্যদেরও অনুপ্রাণিত করে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে।

এই উদ্যোগ ঝালকাঠির সাওরাকাঠি , রমজানকাঠি ও কাঁচাবালিয়া গ্রামের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং আশা করা যায়, অন্যান্য এলাকার যুবকরাও এমন উদ্যোগে এগিয়ে আসবেন।

যুব সমাজের এই প্রচেষ্টা শুধু ঝালকাঠি নয়, সারা দেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতৃত্ব সমাজের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করতে পারে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ