শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার
২৭৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুর পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ঐ স্কুলের দপ্তরি কাম প্রহরীকে আটক করা হয়েছে।
গত বুধবার (৫ আগষ্ট) বেলা ২টার দিকে এলাকাবাসী পলাশ চন্দ্র রায় (৩৩) নামের ঐ বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পলাশ উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া গ্রামের সতীশ চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ৫ম শ্রেণির ঐ ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে শারিরিক নির্যাতন করে। ঘটনাটি, ভিকটিম ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়।
পরে, এলাকাবাসী ছাত্রীকে ইভটিজিং অভিযোগে ৯৯৯ লাইনে থানায় ফোন করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ একদল পুলিশ বিদ্যালয়ে পৌঁছালে এলাকাবাসী দপ্তরি কাম প্রহরীকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে যায়।
এঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ না করায় পুলিশ আজ বৃহস্পতিবার ৭ আগষ্ট বিকেল ৩টায় পুলিশ ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মুলে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) স্কুলে সরেজমিনে গেলে, বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে নিয়মিত ১২-১৪ ছাত্র-ছাত্রী। কিন্তু আজকে তিনজন শিক্ষার্থীর দেখা মিলে।
৩য় ও ৪র্থ শ্রেনিতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। স্কুলের সহকারি শিক্ষক লায়লা আক্তার জানান, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল ওই শিক্ষার্থী স্কুলে আগে এসেছিল। তবে, সকালে কি ঘটেছে বিষয়টি জানি না। গত বুধবার সকালে স্কুলে এসে শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি জানিয়েছে। গতকালের ঘটনার পর আজকে অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি। তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় অভিভাবক মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বতীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন রায় বলেন, আমরা বিষয়ে জানতে পেরেছি, আজকে বৃহস্পতিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিসে ডেকে পাঠিয়েছি বিষয়টি জানান জন্য। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মূলে তাকে আদালতে পাঠানো হয়।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ